Posts

মানুষটি হারিয়ে যায় অনেক দূরে

Image
রাগ অভিমান মানসিক অদেখা অনভূতির নাম হচ্ছে  রাগ এবং অভিমান। যা দেখা যায় না ঠিকই কিন্তু অনুভব কিংবা অনুমান করা যায়। রাগ যে কারও সঙ্গে করা গেলেও অভিমান হয় অতি আপনজনের সাথে। অভিমান রাগের থেকেও অনেক বেশি শক্তশালী। রাগের কারণে মেজাজ নিয়ন্ত্রণ করা যায় না ঠিকই কিন্তু অভিমান হলে মানুষ নিজেই অনেক বেশি কষ্ট পায় । অভিমানের অনুভূতি অনেক হালকা মনে হলেও এর পরিধি অনেক বেশি বিস্তৃত। যা অনেক সময় প্রকাশ করার মত অবস্থায় থাকে না বলেই অভিমান অনেক বেশি কষ্টের। অভিমানের মধ্যে জড়িত থাকে অধিকার। অভিমান তার উপর হয়, যার উপর আস্থা থাকে, কিছু সূক্ষ্ম অনুভূতি থাকে ভালোবাসা থাকে। অভিমান বসবাস করে ভালোবাসায়, কিছু প্রাপ্তির আশায়, একটু ভালোবাসা পাবার খুনসুটিতে। অন্যদিকর রাগের মধ্যে ক্ষোভ, হিংসা, অজ্ঞতা, প্রতিহিংসার থাকলেও অভিমানের মধ্যে লুকিয়ে থাকে শুধুই ভালোবাসা। রাগলে মানুষকে বাইরে থেকে দেখে বোঝা যায়, কিন্তু অভিমান হলে সহজে বোঝা যায় না। রাগ থেকে হিংসার জন্ম হলেও, অভিমান যখন মাত্রার বাইরে চলে যায় তখন অভিমান বুকে চেপে না বলতে পারা বা না বুঝাতে পারার চাপা কষ্ট নিয়ে ভালোবাসার মানুষটি হারিয়ে যায় অনেক দূরে .. ...

মিথ্যা মায়াজাল

Image
  এই পৃথিবী-  এক মিথ্যা মায়াজাল,  মিথ্যা প্রেমের স্বপ্ন দেখে- মিথ্যা আশায় বুক বেধে                                        পাড়ি দিতে হয় কাল...                                                          - আখন্দ জাহিদ

শক্তি বৃদ্ধির খুটি

Image
                                                                                                                                                   দুষ্টু মিষ্টি প্রেমের রাগ দুষ্টু মিষ্টি প্রেমের রাগে  ভালোবাসা বাড়ে আরও  গভীর অনুরাগে - রাগ হচ্ছে প্রেমের  শক্তি বৃদ্ধির খুটি  ভালোবাসার আদর দিয়ে  করে দিও ক্ষমা  হলে কোন ত্রুটি... .                      -  আখন্দ জাহিদ 

ভালোবাসা এখন শুধুই প্রশ্নবোধক চিহ্ন

Image
ভালোবাসা এখন শুধুই-      প্রশ্নবোধক চিহ্ন ! জানো, জানো কি তুমি - আচ্ছা - আন্দাজ করেও কি বলতে পারবে!   এখন ঘূর্ণায়মান ঘড়ির কাঁটাগুলির  অবস্থান কোথায়?  জানি এখন তুমি গভীর ঘুমে মগ্ন  তাই তোমার কাছে সময় জানতে চেয়ে উত্তর আশা করা মানেই কাঠগড়ায় নিজেকে দাড় করিয়ে বোকার মত নিজেকেই প্রশ্ন করা কাঠগড়া!  তাই না!  এই একাকিত্বের মাঝে আবার আইন -আদালত, কাঠগড়া এসব এলো কোথা থেকে!  হয়তো ভাবতেই পারো নিশ্চয়ই আমার মাথায় ভূত চেপেছে  নয়তো পাগল হয়ে গিয়েছি।  তবে সত্যিটা জেনে রাখো এসব ভূত-পেত -এ আমি বিশ্বাসী নই  সৃষ্টিকর্তার সৃষ্ট দুই জাতি  জ্বীন আর ইনসান  এর মধ্যে ভূত-তো নেই....  তাই আমার মনে হয় ভূত  মনের অলীক কল্পনা ছাড়া আর কিছুই না।  তবে বিশ্বাস করো - হয়তো আমি পাগল হয়ে গেছি  হ্যাঁ সত্যি - আমি পাগল হয়ে গেছি  তবে পাগলের যথার্থ সংজ্ঞা  আমার জানা নেই।  তাইতো - মাঝরাতে এখন আমি আকাশ পানে তারা দেখি তারার মাঝে তোমায় খুজি- মিটিমিটি তারার আলোর মাঝে  তোমার স্মৃতিগুলি খেলা করে  তাই এই  মাঝ...

বন্ধুর বিকল্প হতে পারে শুধুই বন্ধু

Image
  ব ন্ধুত্ব এক অসীম সম্পর্কের নাম। যার বিশালতা বা গভীরতা অপরিমেয়। অন্ধ বিশ্বাসে যার হাতে হাত রেখে পথচলা যায় সেইতো বন্ধু। বন্ধু একটি সম্পর্ক, একটি প্রেম,একটি ভালোবাসা আর একটি আবেগের নাম। যে সম্পর্কের মাঝে থাকবে দুটি সমমনা মানুষ। সেখানে হতে পারে দুটি ছেলে, দুটি মেয়ে কিংবা ছেলে মেয়ে উভয়ই।  জাতি হিসাবে আমরা যেমন নারী-পুরুষ, ছেলে-মেয়ে, বৃদ্ধ-শিশু সবাইেক নিয়েই পুরো মনুষ্যজাতিকে একসাথে চিন্তা করে থাকি। তবে বন্ধুত্বের বেলায় কেন মানুষ হিসেবে চিন্তা করতে পারি না। একই লিঙ্গের দুটি মানুষের সম্পর্ক যদি বন্ধুত্বের ঠিকানা পেতে পারে, বিপরীত লিঙ্গের বেলায় কেন উঠবে প্রশ্নের অাঙুল। একটি ছেলে এবং একটি মেয়ের প্রকৃত বন্ধুত্বের কাছে অনেক সময় হার মানতে হয় সমগোত্রীয় বা সমলিঙ্গের তথাকথিত বন্ধুত্বেকে। তবে হ্যাঁ ছেলে মেয়ের ভালো বন্ধুত্বের সম্পর্ক অনেক সময় প্রণয়ে রুপ দান করে কিন্তু সেখানে থাকে না কোন প্রকার বল প্রয়োগ কিংবা ইচ্ছাহীনতা। যা কিনা এক চিলতে বিশ্বাসের উপর ভর করেই নিজেকে অন্যের মাঝে নির্ভাবনায় সপে দেয়। ছেলে মেয়ের সম্পর্কের বেলায় একজন প্রেমিক কিংবা প্রেমিকার চাইতে একটি প্রকৃত বন্ধুর সম্পর্ক থাকে স...

আমার জানা নেই

Image
 আমার জানা নেই - কবিরা কি করে লিখে কবিতা  আমার জানা নেই - কবিরা কি করে দেয় উপমা  আমি শুধুই জানি- এই টুকুই বলতে পারি  তোমার মাঝে হারিয়েছি নিজেকে অজানা এক মায়ায় ! যদি উত্তর জানতে চাও তাহলে বলবো - আমায় কেন জিজ্ঞেস করো! জানতে যদি হয়- আমার অন্তরে পাতো কান  যেখানে আমার সব তোমার করে  সর্বক্ষণ থাকে তোমার  অবস্থান ।                                                                               -আখন্দ জাহিদ

কবিতা - স্বপ্ন পক্ষী

Image
স্বপ্ন  প ক্ষী  আখন্দ জাহিদ মুখ যে মনের প্রতিচ্ছবি যায় না তারে ঢাকা  মুখে বলিস ভালোবাসি কিন্তু যায় না দেখা - মনের আয়নায়  যদি থাকে আমারই ছবি আঁকা ভালোবেসে আঙুল ছোঁয়ে  আমায় একটু দেখা - সারা জীবন হাটতে চাই তোর হাতে রেখে হাত  তুই যে স্বপ্ন পক্ষী ভালোবাসি অগাধ। 

প্রয়োজন ফুরিয়ে গেলে

Image
  সম্পর্ক : প্রয়োজনের সম্পর্কে প্রয়োজন ফুরিয়ে গেলে তার আর প্রয়োজন থাকে না...... আখন্দ জাহিদ

গুরুত্ব

Image
  কেউ যখন বুঝবে যে, সে তোমার কাছে অনেক গুরুত্বপূর্ণ তখন তোমার গুরুত্বটাই তার কাছে কমে যাবে.... আখন্দ জাহিদ

আচরণ

Image
ইগো এবং অহংকার আমাদের বড় শত্রু । সবকিছুই নিজের মত করে ভাবাই আমাদের স্বভাবসুলভ আচরণ। দাম্ভিকতা আর আত্ব-অহংকার নিয়ে চলতে চলতে একটা সময় বুক ফাঁটিয়ে চিৎকার করলেও শোনার কেউ থাকবে না । সকাল বেলায় হকারের ঝুঁড়িতে থাকা মূল্যবান খবরের কাগজটি রাত্রি বেলায় রাস্তার ধুলির সাথে বসবাস করে। আলো আধারের এই আজব দুনিয়ায় মানুষ ক্ষণে ক্ষণে রুপ বদলায়। মুখােশের চাদরে ঢাকা থাকে আসল চেহারা। পৃথিবী বড়ই অদ্ভুত। মানুষ চেনা বড় দায়।  আখন্দ জাহিদ