মানুষটি হারিয়ে যায় অনেক দূরে
রাগ অভিমান
মানসিক অদেখা অনভূতির নাম হচ্ছে রাগ এবং অভিমান। যা দেখা যায় না ঠিকই কিন্তু অনুভব কিংবা অনুমান করা যায়। রাগ যে কারও সঙ্গে করা গেলেও অভিমান হয় অতি আপনজনের সাথে। অভিমান রাগের থেকেও অনেক বেশি শক্তশালী। রাগের কারণে মেজাজ নিয়ন্ত্রণ করা যায় না ঠিকই কিন্তু অভিমান হলে মানুষ নিজেই অনেক বেশি কষ্ট পায় । অভিমানের অনুভূতি অনেক হালকা মনে হলেও এর পরিধি অনেক বেশি বিস্তৃত। যা অনেক সময় প্রকাশ করার মত অবস্থায় থাকে না বলেই অভিমান অনেক বেশি কষ্টের। অভিমানের মধ্যে জড়িত থাকে অধিকার। অভিমান তার উপর হয়, যার উপর আস্থা থাকে, কিছু সূক্ষ্ম অনুভূতি থাকে ভালোবাসা থাকে। অভিমান বসবাস করে ভালোবাসায়, কিছু প্রাপ্তির আশায়, একটু ভালোবাসা পাবার খুনসুটিতে। অন্যদিকর রাগের মধ্যে ক্ষোভ, হিংসা, অজ্ঞতা, প্রতিহিংসার থাকলেও অভিমানের মধ্যে লুকিয়ে থাকে শুধুই ভালোবাসা। রাগলে মানুষকে বাইরে থেকে দেখে বোঝা যায়, কিন্তু অভিমান হলে সহজে বোঝা যায় না। রাগ থেকে হিংসার জন্ম হলেও, অভিমান যখন মাত্রার বাইরে চলে যায় তখন অভিমান বুকে চেপে না বলতে পারা বা না বুঝাতে পারার চাপা কষ্ট নিয়ে ভালোবাসার মানুষটি হারিয়ে যায় অনেক দূরে ..
- আখন্দ জাহিদ

Comments
Post a Comment