বন্ধুর বিকল্প হতে পারে শুধুই বন্ধু

 

ন্ধুত্ব এক অসীম সম্পর্কের নাম। যার বিশালতা বা গভীরতা অপরিমেয়। অন্ধ বিশ্বাসে যার হাতে হাত রেখে পথচলা যায় সেইতো বন্ধু। বন্ধু একটি সম্পর্ক, একটি প্রেম,একটি ভালোবাসা আর একটি আবেগের নাম। যে সম্পর্কের মাঝে থাকবে দুটি সমমনা মানুষ। সেখানে হতে পারে দুটি ছেলে, দুটি মেয়ে কিংবা ছেলে মেয়ে উভয়ই। 

জাতি হিসাবে আমরা যেমন নারী-পুরুষ, ছেলে-মেয়ে, বৃদ্ধ-শিশু সবাইেক নিয়েই পুরো মনুষ্যজাতিকে একসাথে চিন্তা করে থাকি। তবে বন্ধুত্বের বেলায় কেন মানুষ হিসেবে চিন্তা করতে পারি না। একই লিঙ্গের দুটি মানুষের সম্পর্ক যদি বন্ধুত্বের ঠিকানা পেতে পারে, বিপরীত লিঙ্গের বেলায় কেন উঠবে প্রশ্নের অাঙুল। একটি ছেলে এবং একটি মেয়ের প্রকৃত বন্ধুত্বের কাছে অনেক সময় হার মানতে হয় সমগোত্রীয় বা সমলিঙ্গের তথাকথিত বন্ধুত্বেকে। তবে হ্যাঁ ছেলে মেয়ের ভালো বন্ধুত্বের সম্পর্ক অনেক সময় প্রণয়ে রুপ দান করে কিন্তু সেখানে থাকে না কোন প্রকার বল প্রয়োগ কিংবা ইচ্ছাহীনতা। যা কিনা এক চিলতে বিশ্বাসের উপর ভর করেই নিজেকে অন্যের মাঝে নির্ভাবনায় সপে দেয়। ছেলে মেয়ের সম্পর্কের বেলায় একজন প্রেমিক কিংবা প্রেমিকার চাইতে একটি প্রকৃত বন্ধুর সম্পর্ক থাকে সবার উর্ধ্বে। যদিও বন্ধুত্বের মাঝে একের প্রতি অন্যের দুর্বলতা সৃষ্টি হয় তবুও সম্পর্ককে প্রাধন্য দিয়ে দুর্বলতা চোখের কোনের জল দিয়ে ধুয়ে মুছে পরিস্কার করে ফেলে।

বন্ধুর বিকল্প হতে পারে শুধুই বন্ধু। হউক সে বন্ধুত্ব ছেলেতে, মেয়েতে বা উভয়ের মাঝে। সংকীর্ণ ভাবে আমরা যেন সেই সম্পর্ককে শ্রেণি কিংবা লিঙ্গ বৈষমে ফেলে না দেই। 

-আখন্দ জাহিদ

Comments

Popular posts from this blog

পুরুষ নামক প্রাণি করি তোমায় ধর্ষণ

ভালোবাসা তুমি কোথায়

করোনা ভাইরাস

কবিতা - স্বপ্ন পক্ষী

লক্ষী আকা

তোর নয়নে রাখলে নয়ন হারিয়ে যাই দূর অজানায়