আমার জানা নেই
আমার জানা নেই -
কবিরা কি করে লিখে কবিতা
আমার জানা নেই -
কবিরা কি করে দেয় উপমা
আমি শুধুই জানি-
এই টুকুই বলতে পারি
তোমার মাঝে হারিয়েছি নিজেকে
অজানা এক মায়ায় !
যদি উত্তর জানতে চাও
তাহলে বলবো -
আমায় কেন জিজ্ঞেস করো!
জানতে যদি হয়-
আমার অন্তরে পাতো কান
যেখানে আমার সব তোমার করে
সর্বক্ষণ থাকে তোমার অবস্থান ।
-আখন্দ জাহিদ

Comments
Post a Comment