Posts

ভালোবাসা তুমি কোথায়

Image
  ভালোবাসা  তুমি কোথায়?  থাকো কি শুধুই বর্ণে? তবে কি মিথ্যা সব!  যা দেখি চোখে আর  শুনি যা কর্ণে! রুপের বেলায়  থাকে যে মোহ মনের বেলায় নয় - মনের সাথে  না মিলিলে মন সেতো ভালোবাসা নয়!  রুপে দিয়ে নয়  গুণের জাঁদুতে  হয় যে মনের মিল  মন দিয়ে না  বাসলে ভালো  দরজায় মারো খিল !  - আখন্দ জাহিদ 

এক নিঃশ্বাসের ব্যবধানে মানুষ লাশে পরিণত হয়

Image
  মা ত্র একটি নিঃশ্বাসের ব্যবধানে মানুষের সুন্দর নামটি যে লাশে পরিণত হয়ে যায় বিষয়টা জানা থাকলেও উপলব্ধি করতে পারি নাই। ২৫ মে ২০১৯ রাত ৯:৩০ মিনিটে সহোদর বড় ভাই কাউসার হাসান আখন্দ আকস্মিকভাবে সেটা বুঝিয়ে দিয়ে না ফেরার দেশে চলে গেছেন।  আমি যখন স্কুলে তখন তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়তেন। এফডিসি, চলচ্চিত্র, শিল্পকলা, থিয়েটার, মিডিয়া, ঢাকা শহর - ছোটবেলা এই সব গল্প শুনেছি তার কাছ থেকে। তারকাদের কাছ থেকে আমার জন্য অটোগ্রাফ সংগ্রহ করে রাখতেন তিনি। ছোটবেলা তার বাড়ি আসা নিয়ে আমি প্রতিক্ষার প্রহর গুনতাম। প্রতিবারই বাড়ি আসার সময় আজিজ সুপার মার্কেট থেকে আমার জন্য তার পক্ষ থেকে বরাদ্দ থাকতো নতুন নতুন টি-শার্ট। বয়সে বড় হলেও তিনি ছিলেন আমার বন্ধুতুল্য বড় ভাই। মিডিয়াতে আসার অনুপ্রেরণা আমি তার কাছ থেকেই পেয়েছি।  বিধাতার ছক বাধা নিয়মের এ অল্প সময়ে চলে যাওয়াটা মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে। পরপারে ভালো থাকবেন ভাই। হয়তো আবারো দেখা হতে পারে চিরস্থায়ী ময়দানে।    -আখন্দ জাহিদ

লক্ষী আকা

Image
  নতুন জীবনে পা দিচ্ছিস তুই আকা সে জীবনে ঘটবে নানান ঘটনা বাকা তুই হলি বাবা মায়ের লক্ষী মিষ্টি ছানা তোর সকল গুণ যাবতীয় অশুভকে দিবে হানা  তুই আকা তুই বাকা এখন থেকে চলবি সোজাসোজি তোর মতো লক্ষীকে এক নজর দেখতে যেন সবাই করে খোঁজাখুজি..  আ মার দেখা অসম্ভব লক্ষী একটা মেয়ে অঙ্কিতা। আকা ওর ডাক নাম। কিন্তু আজ পর্যন্ত তাকে আমি কখনোই তার নাম ধরে ডাকিনি। এখনও পর্যন্ত আকাকে আমি বাকা/ব্যাকা বলেই ডাকি। এটা নিয়ে ওর খুব আক্ষেপ। সেজন্য আমাকে সে শুধুই বলে ' তুমি আর মানুষ হইবা না মামু'। আকার সাথে যখনই আমার কথা হয়, তা শুরুই হয়  কথা-কাটাকাটি  দিয়ে যাকে  বলা চলে  প্রায়  মৃদু ঝগড়া  এবং শেষ হয় ঠিক একই ভাবে । গত বছর বাবা - মায়ের আদুরে নয়নমণি আকা আপনভুবন সাজাতে জীবন সংসারের নিয়ম অনুযায়ী স্বামীর সংসারে পা রাখে। তার হলুদের দিন তার সাথে ছবি তোলার পর উপরের লেখাটি খুনসুটির ছলে আকাকে নিয়ে লিখেছি। সময় কত দ্রুত চলে যায়। দেখতে দেখতে মা-বাবার কলিজার টুকরার জীবনকে আরও রঙ্গীন আলোয় আলোকিত করতে লক্ষী মেয়ে আকার নয়নের মনি হয়ে আসছে নতুন মেহমান। কি অদ্ভুত এক মায়ায় সাজানো বিধির বিধান। কিছু...

তাসিন সোনা চাঁদের কণা

Image
তাসিন সোনা'র জন্মদিন তাসিন সোনা চাঁদের কণা  দুষ্টুমিতে সবার সেরা  খাওয়ার বেলায় ফাঁকি দেওয়া  পড়া রেখে ঘুমিয়ে যাওয়া  সবকিছুরই আজকে ক্ষমা  পাবে না দিন দিন  ধরায় আগমনের দিবসে   জানাই  তোমায় শুভ জন্মদিন  মানুষ তোমায় হতে হবে  মানুষের মতো করে  জীবন যে অনেক কঠিন- সৎভাবে চললে পথে আঁধার কেটে আলো এসে করবে  জীবন  রঙ্গীন   ধরায় আগমনের দিবসে  জানাই  তোমায় শুভ জন্মদিন বড় তোমায় হতে হবে  মা-বাবার স্বপ্ন মতে চলবে না তা ভুলে গেলে পূরণ যে তোমায় করতে  বাবা-মায়ের ঋণ ধরায় আগমনের দিবসে  জানাই  তোমায় শুভ জন্মদিন (অনেক বড় হ বাবা। তোর জন্য অনেক অনেক ভালোবাসা। জন্মদিনের শুভেচ্ছা জানাই তোকে। শুভ জন্মদিন মামা) -আখন্দ জাহিদ 

তোর নয়নে রাখলে নয়ন হারিয়ে যাই দূর অজানায়

Image
  রুপকথা   চাদের বুড়ির পালকি চড়ে ঘোমটা সরিয়ে মুচকি হেসে আমার চোখে চোখ রেখে বুঝে নিয়েছো মনের কথা  কারণ তুমি যে আমার স্বর্গপুরির রুপকথা  পলকহীন চোখের ঝলকে কি মায়াবি অপলকে  বলে দাও হাজারও কথা  চোখ আর রুপের জাদুতে নির্বাক বোকা চাহনিতে  মন চায় ডাকি তোমায় ওরে পাগলি আমার চুপকথা  কারণ  তুমি যে  আমার   পাগলকরা রুপকথা  আমার মনের যতকথা বলা না বলা লুকানো ব্যাথা তোর নয়নে রাখলে নয়ন  হারিয়ে যা ই  দূর অজানায়   কারণ.....  তুমি যে আমার মনপাবনের রুপকথা -আখন্দ জাহিদ সত্যিকারের রুপকথার ছবি অন্তরে বাঁধা  

মালিকানা নিজের হলেও মানুষের দখল থাকে না

Image
মন :   মালিকানা নিজের হলেও মনের উপর মানুষের দখল থাকে না,কোন শিকল দিয়েও তাকে আটকে রাখা যায় না৷ আর এই মনের কারণেই মানুষ বাস্তবতা ছেড়ে দিয়ে আবেগময় হয়ে উঠে.. -আখন্দ জাহিদ

মনে পড়ে তোমার কথা

Image
  আকাশের মন ভালো নেই পাখিদের মন ভালো নেই মন খারাপের এই দিনে কিচির মিচির পাখির ডাকে মনে পড়ে তোমার কথা   কত কথা আছে জমা হবে না আর তোমায় বলা মন খারাপের এই দিনে লেখা থাক সব স্মৃতির পাতায়...        -আখন্দ জাহিদ 

করোনা ভাইরাস

Image
  করোনা-ভাইরাস   এগিয়ে চলছি আমরা এক পা দু পা করে  থাকবো কেন পিছিয়ে  বলো এই করোনা মিছিলে চুরি, সন্ত্রাস ,দুনীর্তিতে যেমনি প্রথম হই মহামারি এই করোনাতেও পিছিয়ে থাকার নই  কিসের নিয়ম কিসের আইন  মেনেছি কবে কি!   মানবতা যেখানে মরে ভূত মৃত্যু করবে কি!  -আখন্দ জাহিদ 

আপনি অন্যের কতটা আপন

Image
সম্পর্ক :   আপনি অন্যের কতটা আপন তা আপনি যতটা আপন ভাবেন তার উপর নির্ভর করে না...  - আখন্দ জাহিদ  

যখন জানবেন কেউ আপনাকে

Image
বিশ্বাস : আপনি যখন জানবেন কেউ আপনাকে অন্ধের মতো বিশ্বাস করে। তখন স্থুলভাবে তার বিশ্বাসকে হত্যা করে সেই মানুষটিকে তার নিজের কাছে ছোট করবেন না..... আখন্দ জাহিদ