কবিতা- পুরুষ স্বামী


পুরুষ - স্বামী 

আখন্দ জাহিদ 


পুরুষ আমি স্বামী 
জগৎ জুড়ে দামি,
অর্থ-বিত্তের বেড়াজালে
চক্ষু থাকে আকাশ পানে
আমার রাজ্যের রাজা আমি
বধূ আমার তুই যে 
বিয়ে করা চাকরাণী।


বিয়ের পরে মা হওয়া
রান্না-বান্না বাচ্চা পালা
চাওয়া আমার পূরণ করা
যার জন্য তোকে বিয়ে করা 
থাকবি চুপ -করবি কাজ 
শুনবি সব বলবো যা আমি 
বধূ আমার তুই যে
বিয়ে করা চাকরাণী।


আমার কাছে তুই বধূ
দু'টি বর্ণ মালা শুধু
জানিসনা আমি কত দামি
সমাজ-পাড়া ও তোর বাড়ি
সবাই আমার পূজারি 
শুনবি সব বলবো যা আমি 
বধূ আমার তুই যে
বিয়ে করা চাকরাণী।


অভ্যাস কিংবা মায়ার টানে 
ভালোবাসাহীন সংসারে
জানি তুই থাকবি পরে 
নাই-যে তোর কোন গতি 
কান খুলে রাখ শুনে
আমি পুরুষ আমিই স্বামি
শুনবি সব বলবো যা আমি 
বধূ আমার তুই যে -
বিয়ে করা এক মূল্যহীন চাকরাণী।


(স্ত্রী হচ্ছে স্বামীর অর্ধাঙ্গ। কিন্তু আমাদের পুরুষ শাসিত সমাজে স্বামী নামক অনেক পুরুষরাই নিজেদের স্ত্রী'র সাথে এমন আচরণ করে থাকে। অজ্ঞতা নাকি গোঁড়ামী কি কারণে স্ত্রীর প্রতি স্বামীর এমন আরচণ তা আমার জানা নেই......)

Comments

Post a Comment

Popular posts from this blog

পুরুষ নামক প্রাণি করি তোমায় ধর্ষণ

ভালোবাসা তুমি কোথায়

করোনা ভাইরাস

কবিতা - স্বপ্ন পক্ষী

লক্ষী আকা

তোর নয়নে রাখলে নয়ন হারিয়ে যাই দূর অজানায়