কবিতা - স্বপ্ন পক্ষী



স্বপ্ন ক্ষী 

আখন্দ জাহিদ


মুখ যে মনের প্রতিচ্ছবি
যায় না তারে ঢাকা 
মুখে বলিস ভালোবাসি
কিন্তু যায় না দেখা -

মনের আয়নায় 
যদি থাকে আমারই ছবি আঁকা
ভালোবেসে আঙুল ছোঁয়ে 
আমায় একটু দেখা -

সারা জীবন হাটতে চাই
তোর হাতে রেখে হাত 
তুই যে স্বপ্ন পক্ষী
ভালোবাসি অগাধ। 

Comments

Post a Comment